রবিবার, ০৫:৫৯ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

গেইল নন, রশিদ খান টি-টোয়েন্টিতে সর্বকালের সেরা!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

টি-টোয়েন্টি ফরম্যাটে কাকে সেরা মানেন? প্রশ্নটা করা হয়েছিল দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সকে। তিনি কার কথা বললেন? ক্রিস গেইল নাকি বিরাট কোহলি?
এই সাবেক ক্রিকেটার ভোট দিয়েছেন রশিদ খানকে।

নিজের পছন্দের টি-টোয়েন্টি তারকা বাছতে বসে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এই তিনটি বিভাগকেই গুরুত্ব দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার। ডিভিলিয়ার্স বলছেন, ‘আমার দেখা সর্বকালের সেরা টি-টোয়েন্টি প্লেয়ার রশিদ খান। ব্যাট ও বলে সমান পারদর্শী রশিদ। দুটি ক্ষেত্রেই ম্যাচ উইনার রশিদ খান। প্রাণবন্ত ফিল্ডার। সিংহহৃদয় বলতে যা বোঝানো হয় রশিদ খান সেরকমই একজন। সব সময়ে জিততে চায়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একজন ক্রিকেটার রশিদ খান। শুধুমাত্র ও সেরা নয়, সেরার সেরা।’

টি-টোয়েন্টি ফরম্যাটে রশিদ খান অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একজন ক্রিকেটার। ২০১৫ সালে অভিষেক হয় আ ফগান তারকার। তার পর থেকেই ক্রিকেট মাঠে তিনি অপরাজিত। টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক রশিদ খান। তার আগে রয়েছেন কেবল ডোয়েন ব্রাভো। রশিদ খান লেগ স্পিনার। কিন্তু তার মানসিকতা ফাস্ট বোলারদের মতো। আ ফগানিস্তানের ক্রিকেটারদের মধ্যে রশিদ খানই শ্রেষ্ঠ। বিশ্বের বিভিন্ন প্রান্তের টি-টোয়েন্টি লিগে খেলে থাকেন রশিদ খান।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com