সোমবার, ০৫:০৬ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী অবৈধ সম্পদের মামলা ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে চার্জগঠন অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে-মির্জা ফখরুল কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় লিটনের বাড়িটি এখন উন্মুক্ত শৌচাগার ৯ বছরের শিশুকে যৌন নিপীড়ন, জামায়াতের রুকন বহিষ্কার গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, দুইজন নিহত প্যারিস মাতালেন নগর বাউল জেমস পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৪

ফের পাকিস্তানে সন্ত্রাসী হামলা, নিহত ৯ পুলিশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১২৫ বার পঠিত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর ফের সন্ত্রাসী হামলা হয়েছে। প্রদেশটির বোলানে বোমা হামলায়  বেলুচিস্তান কন্সটাবুলারির অন্তত ৯ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন। কাছির এসএসপি মাহমুদ নোটেজাই আজ সোমবার জিও নিউজকে এ তথ্য জানান।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বোলানে কামব্রি ব্রিজের কাছে এই বিস্ফোরণ ঘটে। আহতদের নিকটস্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাছির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ আরও বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে একে আত্মঘাতী হামলা মনে হচ্ছে। তবে তদন্তের পরেই হামলার ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
দেশটির পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে বোমা নিস্ত্রিয় দল পৌঁছেছে এবং বিস্ফোরণের পর এলাকায় অভিযান চলছে। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ইতোমধ্যে এই হামলার নিন্দা জানিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস। তিনি হতাহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। তবে এই হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি কোনো সন্ত্রাসী গোষ্ঠী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com