বৃহস্পতিবার, ০২:৩৯ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

গ্রিসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: বিক্ষুব্ধ জনতার বিক্ষোভ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

গ্রিসের উত্তরে গত মঙ্গলবার দেশটির ইতিহাসের ভয়াবহতম ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এতে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে এমন দুর্ঘটনায় দেশটির অনেকে বিক্ষোভে নেমেছে।

এথেন্সে দেশটির রেল অপারেটর হেলেনিক ট্রেনের সদরদপ্তরের বাইরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই কোম্পানি দেশটির রেল ব্যবস্থার দেখভাল করে।

এ ছাড়া থেসালোনিকি এবং লারিসা শহরেও বিক্ষোভ হয়েছে। এছাড়া দেশটির অন্যান্য জায়গা থেকে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। গ্রিসের সরকার জানিয়েছে, তারা এই ভয়াবহ রেল দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে। ইতোমধ্যে এই দুর্ঘটনার কারণে তিনদিনব্যাপী জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেন দুর্ঘটনায় এরই মধ্যে স্থানীয় স্টেশনমাস্টারের বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। সেইসঙ্গে এমন দুর্ঘটনায় দায় স্বীকার করে দেশটির পরিবহন মন্ত্রী পদত্যাগ করেছেন।

অন্যদিকে প্রতিবাদ ও শোকের মধ্যে দেশটির রেল কর্মীরা বৃহস্পতিবার ধর্মঘটের পরিকল্পনা করছেন। তারা রেল ব্যবস্থার ওপর সরকারি অবহেলা হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে দুর্ঘটনাস্থল ঘুরে গ্রিসের প্রধানমন্ত্রী বলেছেন, সবকিছু একটি মানবিক ত্রুটিকেই নির্দেশ করছে। কিরিয়াকোস মিটসোটাকিস এরকম দুর্ঘটনা কীভাবে ঘটল, তা খুঁজে বের করা এবং এমন যাতে আর না ঘটে তার ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com