সোমবার, ০৩:৩৬ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

বাংলাদেশে এখন ১১ কোটি ৯১ লাখ ভোটার : ইসি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, গত বছর কিছু নতুন ভোটার অন্তর্ভুক্ত হওয়ায় দেশে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জনে।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে হালনাগাদ ভোটার সংখ্যা প্রকাশ করেছে ইসি।

ইসির ফ্যাক্টশিট অনুযায়ী, দেশের ভোটার তালিকায় মোট ৫৮ লাখ ৬৪ হাজার ৪৩০ জন নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন।

মোট সংখ্যার পুরুষ ভোটার ছয় কোটি চার লাখ ৪৫ হাজার ৭২৪ জন এবং নারী ভোটার পাঁচ কোটি ৮৭ লাখ চার হাজার ৮৭৯ জন।

এছাড়া হালনাগাদ তালিকায় তৃতীয় লিঙ্গের পরিচয়ে ৮৩৭ জন ট্রান্সজেন্ডার ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, ভোটার বৃদ্ধির হার পাঁচ দশমিক ১৮ শতাংশ।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com