বৃহস্পতিবার, ০২:৪০ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

তুরস্কে জাতীয় নির্বাচন ১৪ মে!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৭২ বার পঠিত

তুরস্কের জাতীয় নির্বাচন ১৪ মে হতে পারে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান বুধবার ক্ষমতাসীন একে পার্টির পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে দেয়া বক্তৃতাকালে এই ইঙ্গিত দিয়েছেন। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ৪৫ হাজারের বেশি লোক নিহত হওয়া সত্ত্বেও এরদোগান আগে ঘোষিত সময় অনুযায়ীই নির্বাচন করতে চাচ্ছেন বলে এতে মনে হচ্ছে।

এরদোগান পার্লামেন্ট সদস্যদের বলেন, ‘এই জাতির যা প্রয়োজন তা ইনশাল্লাহ ১৪ মে করবে।’

ভূমিকম্পের কারণে অনেকের মনে হচ্ছিল, দেশটির প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন পিছিয়ে যেতে পারে।

ভূমিকম্পের আগে এরদোগানের জনপ্রিয়তা কমছিল বলে ধারণা করা হচ্ছিল। বিশেষ করে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং তুরস্কের মুদ্রা লিরার মানের পতনের কারণে। এছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার ক্ষেত্রে ধীর গতির অভিযোগও রয়েছে।
তবে এরদোগান সমস্যার কথা স্বীকার করেও বলেন, এ নিয়ে নেতিবাচক প্রচারণাও আছে।

নিজের শাসনকাল তৃতীয় দশকে টেনে নিতে আগ্রহী এরদোগান ইতোপূর্বে বলেছিলেন, তিনি জুনের ছুটি এড়ানোর জন্য নির্বাচন মে মাসে এগিয়ে আনতে চান। জনমত জরিপে দেখা যাচ্ছে, এরদোগান এবার সবচেয়ে বড় নির্বাচনী চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন।
সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com