শুক্রবার, ০৭:১৬ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

উগ্রবাদ উত্থান ঠেকাতে দেশের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২০৬ বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, উগ্রবাদীদের উত্থান ও তৎপরতা ঠেকাতে দেশের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে।

তিনি বলেন, ‘পুলিশ পলাতক উগ্রবাদীদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা অনেক উগ্রবাদীকে গ্রেফতার করতে পেরেছি। আমরা শিগগিরই পলাতকদের গ্রেফতারে সক্ষম হব।’

পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে বুধবার পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা এখনো উগ্রবাদ নির্মূল করতে পারিনি। তবে আমাদের নিয়ন্ত্রণে আছে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো ভালোভাবে কাজ করছে। আর ওই কারণেই উগ্রবাদ এখনো নিয়ন্ত্রণে আছে।’

সদ্য সমাপ্ত একুশে বইমেলায় বোমা হামলার হুমকির বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রায়ই এ ধরনের হুমকি পাই। আমরা ভালোভাবে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেই।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে সম্ভাব্য বিশৃঙ্খলা সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সক্রিয় হয়ে ওঠে। তারা প্রচার-প্রচারণা ও অন্যান্য কাজে নিয়োজিত হয়। আমরা অনেক দিন ধরেই দেখছি, বিভিন্ন রাজনৈতিক দল সক্রিয় রয়েছে। আমি মনে করি, নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার কোনো কারণ নেই।’

দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে বাংলাদেশ পুলিশের সকল মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা ইউনিটে ১ মার্চ পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়।

নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে বিলম্ব ও হয়রানির বিষয়ে এক প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রস্তাব দেয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com