বৃহস্পতিবার, ০১:৩৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

যে কারণে রুশ গোয়েন্দাদের কড়া নির্দেশ দিলেন পুতিন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৫০ বার পঠিত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা এবং তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।

পশ্চিমা দেশগুলোর গোয়েন্দারা সম্প্রতি ইউক্রেন যুদ্ধে বেশ তৎপর হওয়ায় পুতিন মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে এ নির্দেশ দিয়েছেন। খবর আনাদোলুর।

বাখমুত দখলের জন্য বর্তমানে ইউক্রেনের বাহিনীর সঙ্গে তীব্র লড়াই করছে রুশ সেনাবাহিনী। শহরটি দখলে মরিয়া হয়ে উঠেছে রাশিয়া।

এর মধ্যেই গুপ্তচরবৃত্তির শঙ্কা প্রকাশ করে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসকে সতর্ক থাকার নির্দেশ দিলেন পুতিন।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, গণভোটে দখলকৃত চার অঞ্চল না ছাড়ার শর্তে যুদ্ধ থামাতে শান্তি প্রস্তাবে আপত্তি নেই মস্কোর।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, যুদ্ধের মূল কেন্দ্র বাখমুতের আশপাশের পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।

বাখমুত রক্ষায় প্রকৃত বীরের মতো লড়াই চালিয়ে যেতে ইউক্রেন সেনাদের প্রতি আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, আমাদের অবস্থান রক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে এমন সবকিছু শত্রুরা অব্যাহতভাবে ধ্বংস করছে।

রাশিয়ার বছরব্যাপী সামরিক অভিযানের মধ্যে পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের শিল্পশহর বাখমুতের লড়াই সবচেয়ে দীর্ঘস্থায়ী হচ্ছে। জেলেনস্কি বলেন, বাখমুতের জন্য যতদিন পারা যায় ইউক্রেন লড়াই চালিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com