মঙ্গলবার, ১১:৫১ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বরিশালে ট্রাকে গাছ ওঠানোর সময় দুর্ঘটনায় নিহত ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৬০ বার পঠিত

ব‌রিশা‌লে ট্রাকে গাছ ওঠানোর সময় রশি ছিড়ে গুড়ির আঘাতে দুজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় জেলার গৌরনদী-গোপালগঞ্জ সড়কের গৌরনদীর শাওড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে চাঁদশী ইউনিয়ন প‌রিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এসএম রাসেল মাহমুদ বলেন, গাছ কাটার আট থেকে নয়জন শ্রমিক সড়কের শাওড়া এলাকায় কাটা গাছ ট্রাকে ওঠাচ্ছিলেন। এ সময় রশি ছিড়ে গাছের গুড়ির লাটের আঘাতে ঘটনাস্থলেই হারুন খান (৫০) নিহত হন। তিনি পৌরসভার দক্ষিণ বিজয়পুর মহল্লার মৃত মোসলেম উদ্দিন খানের ছেলে।

অপরদিকে গুরুতর আহত অবস্থায় তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৮টার দিকে গুরুতর আহত শহিদ হাওলাদার (৩৫) মৃত্যুবরণ করেন। নিহত শহিদ হাওলাদার নরসিংহলপট্টি গ্রামের মফসের আলী হাওলাদারের ছেলে।

এছাড়া গুরুতর আহত আরো দুজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com