শুক্রবার, ০৭:৫৫ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়ন চায় শ্রীলংকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

শ্রীলংকার মন্ত্রিসভা বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নের অনুমোদন দিয়েছে। মঙ্গলবার সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম সিএনএ শ্রীলংকার মন্ত্রিসভার মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র বান্দুলা গুনাবর্ধনে সাপ্তাহিক মন্ত্রিসভা ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, নতুন বাণিজ্য চুক্তি করা সরকারের নীতিমালার অংশ এবং শ্রীলংকাকে চলমান অর্থনৈতিক সংকট থেকে বের হয়ে আসতে হলে অবশ্যই নিশ্চিত করতে হবে যে, রপ্তানিকারকরা প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন।

শ্রীলংকা সম্প্রতি একটি আন্তর্জাতিক বাণিজ্য কার্যালয় প্রতিষ্ঠা করেছে, যাতে চীন ও থাইল্যান্ডের সঙ্গে স্তিমিত বা থেমে থাকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা নতুন করে শুরু করে এবং ভারতের সঙ্গে ইতোমধ্যে সই হওয়া চুক্তি আরও সম্প্রসারিত করা যায়।

নতুন করে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে এ ধরনের অগ্রাধিকারমূলক চুক্তি নিয়েও কাজ করবে এ কার্যালয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com