বুধবার, ১০:৫৩ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় ১৯ বাংলাদেশি উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

দক্ষিণ আফ্রিকায় মানব পাচারকারীদের হাত থেকে ১৯ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গতকাল সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ এমপুমালাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এই বাংলাদেশিদের উদ্ধার করা হয়। দেশটির স্থানীয় পত্রিকা দ্যা সিটিজেন তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

দেশটির পুলিশের মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল সেলভি মোহলাল জানান, কামাগুগুতরের একটি বাড়িতে বাংলাদেশি নাগরিকদের জিম্মি করে রাখার বিষয়ে তথ্য পান কর্মকর্তরা। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযানে চালায় নিরাপত্তা সদস্যরা।

তিনি আরও জানান, নিরাপত্তা সদস্যরা ওই বাড়ির তিনটি কক্ষ থেকে ১৯ বাংলাদেশিকে উদ্ধার করে। এসময় একটি প্ল্যাস্টিকের ব্যাগ থেকে বাংলাদেশিদের মোবাইল ফোন উদ্ধার করে কর্মকর্তারা।

এ ঘটনায় সন্দেহভাজন মানবপাচারকারী হিসেবে ওই বাড়ির গৃহকর্মী এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। তবে তার পরিচয় প্রকাশ না করা হয়নি। শিগগিরিই নেলসপ্রুট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা জানিয়েছেন মোহলালা।

তিনি আরও বলেন, ১৯ বাংলাদেশির বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হবে। প্রাথমিক তদন্ত জানা গেছে, তারা মিডলবার্গ এবং জোহানেসবার্গের দিকে যাওয়ার কথা ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com