রবিবার, ০৪:১৬ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সাকিব-তামিমের দ্বন্দ্বে কোনো সমস্যা দেখছেন না হাথুরাসিংহে

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

কড়া নাড়ছে ইংল্যান্ড সিরিজ, দিন ফুরোতেই থ্রি লায়ন্সদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। অথচ বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে আয়োজিত এমন একটা ঐতিহাসিক সিরিজের আগেও আলোচনায় সাকিব-তামিম দ্বন্দ্ব। ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও ছিল এই দু’জনের প্রভাব, হাথুরাসিংহের কাছে ছিল একাধিক প্রশ্ন। তবে এসব নিয়ে তার কোনো মাথাব্যথা নেই বলে জানিয়ে দিয়েছেন টাইগারদের প্রধান কোচ।

হাথুরুসিংহের স্পষ্ট কথা দলের উপর প্রভাব না পড়লে বিষয়টা নিয়ে ভাবনার কারণ নেই। তিনি বলেন, ‘আপনাকে খুব ভালো বন্ধু হতে হবে কিংবা একসাথে খাবার খেতে হবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত দলের ওপর কোনো প্রভাব পড়ছে না, আমার কোনো সমস্যা নেই আর আমি এখানে কোনো সমস্যা দেখছিও না।’

এমন ঘটনা ক্রিকেটে অহরহ জানিয়ে হাথুরু দাবি করেন, দেশের হয়ে খেলার সময় নিজেদে মধ্যকার দ্বন্দ্ব আর মাথায় থাকে না। তিনি বলেন, ‘আমি এখানে এসেছি ৭ দিন হয়েছে। আমি এমন কিছু ড্রেসিং রুম ও দলেও ছিলাম, যেখানে সবার সাথে সবার মিলত না। কিন্তু যখন তারা মাঠে নামত, তারা দেশের হয়ে খেলতো। জাতীয় দলের হয়ে খেললে আপনি এটিই আশা করবেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com