বৃহস্পতিবার, ০৮:৫০ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

বৈশ্বিক সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-আর্জেন্টিনা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

বৈশ্বিক সংকট মোকাবিলায় উভয় দেশ একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো। আজ সোমবার বিকেলে রাজধানীর বনানীতে আর্জেন্টিনা দূতাবাস উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে এখানে টেনে এনেছে। দুই দেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক আরও জোরদার করতে আবারও দূতাবাস চালু করা হলো।’

তিনি আরও বলেন, দূতাবাস চালুর মধ্যদিয়ে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার হবে। এতে উভয় দেশ উপকৃত হবে।
এ সময় অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে তিন দিনের সফরে আজ সকালে ঢাকায় এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সান্তিয়াগো ক্যাফিয়েরোর সফরে কৃষি খাতে সহযোগিতাসহ তিনটি বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com