সোমবার, ০২:৫০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

প্রাথমিকের শিক্ষক নিয়োগপ্রক্রিয়ায় বড় পরিবর্তন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪০ বার পঠিত

দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

তিনি গণমাধ্যমকে বলেন, সারা দেশের জন্য একসঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে অনেক সময় লাগে। তাই নিয়োগপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানোর জন্য আলাদাভাবে বিভাগভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যে বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, সে বিজ্ঞপ্তিতে শুধু ওই বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন। এতে নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ করলে লিখিত পরীক্ষা নেওয়ার পর মৌখিক পরীক্ষা শেষ করতে অনেক বেশি সময় লাগে। এ কারণে ফলাফল প্রকাশও পিছিয়ে যায়। অনেকে আবার উত্তীর্ণ হয়েও যোগদান করেন না। ফলাফল প্রকাশের আগেরই তাদের অন্য কোথাও চাকরি হয়ে যায়। তাই নিয়োগপ্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রার্থীদের সুবিধার জন্য বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করার  সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সহকারী শিক্ষক পদে বিভাগভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব ইতিমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কয়েক দিনের মধ্যে প্রস্তাবটি চূড়ান্ত হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিশ্চিত করেছে।

শাহ রেজওয়ান হায়াত বলেন, দু–তিনটি বিভাগকে একেকটি অঞ্চলে ভাগ করা হবে। এভাবে আটটি বিভাগকে কয়েকটি অঞ্চলে ভাগ করা হবে। একটি অঞ্চলের বিজ্ঞপ্তি প্রকাশের এক সপ্তাহ পর আরেকটি অঞ্চলের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এভাবে আলাদা আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আলাদাভাবে ফলাফল প্রকাশ করা হবে। একবারে ফলাফল প্রকাশের চাপ না থাকায় দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। এতে চাকরিপ্রার্থীরা উপকৃত হবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com