রবিবার, ০৪:১৫ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

২০০ টাকায় বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে ম্যাচের টিকিট

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে খেলা। বুধবার থেকে মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজটি। দ্বিতীয় ম্যাচও এই ভেন্যুতে।

সিরিজ শুরুর একদিন আগে অর্থ্যাৎ আগামীকাল মঙ্গলবার থেকে টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছে।

নির্দিষ্ট বুথে ম্যাচের দিন ও এর আগের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। যদিও অনলাইনে টিকিট বিক্রির কোনো ব্যবস্থা রাখা হয়নি।
সর্বনিম্ন ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে স্টেডিয়ামের পূর্ব স্ট্যান্ডের টিকিটের দাম। গ্র্যান্ড স্ট্যান্ডের দাম সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া উত্তর ও দক্ষিণ স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা ও ১ হাজার টাকায় মিলবে ভিআইপি স্ট্যান্ডের টিকিট।

বুধবার শুরু হওয়ার পর সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে শুক্রবার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে। তবে বিসিবি চট্টগ্রামে কীভাবে ও কোথায় টিকিট পাওয়া যাবে, সেটা এখনো জানায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com