বুধবার, ১০:৪৮ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরা হলো না মুহিতুলের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সড়ক দুর্ঘটনায় মুহিতুল ইসলাম (২৫) নামের বাংলাদেশি এক তরুণ মারা গেছেন। আজ রোববার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মুহিতুল ইসলামের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে। তিনি মুন্সিরঘাটা আবদুল মালেক পোস্ট মাস্টার বাড়ি প্রকাশ দিদার মঞ্জিল বাড়ির সাবেক ছাত্রনেতা আবু মাসুদ আজাদের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে মুহিত ছোট ছিলেন।

জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে ওয়াশিংটন ডিসির জাতীয় চিড়িয়াখানার কাছে কানেকটিকাট অ্যাভিনিউয়ে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষে হয়। এতে মুহিতুল ইসলামসহ পাঁচ বাংলাদেশি মিলে মোট সাতজন আহত হন। দুটি গাড়ির একটিতে ওই পাঁচ বাংলাদেশি তরুণ ছিলেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমকে পুলিশ ও উদ্ধাকর্মীরা জানান, সংঘর্ষে চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ধূসর রঙের একটি সেডান গাড়ি থেকে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

মুহিতুল ইসলামের চাচা আবু শাহাদাত আজাদ জানান, দেড় বছর আগে স্কলারশিপ পেয়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মুহিতুল। তিনি আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে পড়াশোনা করতেন। গত ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। আজ সকালে চিকিৎসাধীন অবস্থান হাসপাতালে মারা যান।

তিনি আরও জানান, মুহিতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। লাশ দেশে আনতে ৩ থেকে ৪ দিন সময় লাগতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com