সোমবার, ০৮:১৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

গুলির খবর সংগ্রহের সময় নিজেই গুলিতে নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

খুনের প্রতিবেদন করার সময় হত্যাকাণ্ডের ঘটনাস্থলে গিয়ে নিজেই হত্যার শিকার হয়েছেন এক টেলিভিশন সাংবাদিক। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মধ্যাঞ্চলের পাইন হিলে ঘটেছে এই ঘটনা। খবর বিবিসি, গার্ডিয়ানের।

ঘটনার বিস্তারিত সম্পর্কে বলা হয়েছে, এক হামলাকারী গুলি চালিয়ে এক নারীকে হত্যা করেন। সেই হত্যাকাণ্ডের প্রতিবেদন করতে ঘটনাস্থলে যান স্থানীয় স্পেকট্রাম নিউজ ১৩ চ্যানেলের এক সাংবাদিক ও ক্যামেরাম্যান। আকস্মিক সেখানে হাজির হয় সন্দেহভাজন হত্যাকারী। তাদের ওপর গুলিবর্ষণ করেন। তার গুলিতেই নিহত হন ওই সাংবাদিক। এ ছাড়া প্রাণ যায় নয় বছরের এক শিশুর। ইতোমধ্যে দেশটির পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে।

অরেঞ্জ কাউন্টির শেরিফ জন মিনা বলেন, অরল্যান্ডোর পাইন হিলস আবাসিক এলাকায় দুই ঘটনাস্থলের মধ্যে মাত্র একটি ব্লকের ব্যবধান। এই দুই ঘটনার কিছুক্ষণের মধ্যেই এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তিনি কিথ মেলভিন মোজেস (১৯)।

মিনা জানান, এই দুই ঘটনার বেশ কয়েক ঘটনা আগে ২০ বছরের বেশি এক নারী হত্যাকাণ্ডের শিকার হন। এরপর ওই দুই সাংবাদিক এই খুনের প্রতিবেদন করার সময় তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত কারও পরিচয় প্রকাশ করা হয়নি। এসব হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com