মঙ্গলবার, ১০:৪২ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বগুড়ায় বাসচাপায় শিশুসহ নিহত ৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছে। এদের মধ্যে এক শিশু, তিন পুরুষ ও এক নারী রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক অটোযাত্রী।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে এই ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন গাবতলীর কদমতলীর বাসিন্দা ও অটোরিকশা চালক হযরত আলী (৫০) এবং তিন যাত্রী হলেন ধুনটের বেড়ের বাড়ির নুরনবী বাদশা (৬০), ব্যবসায়ী গোলাম রব্বানী বাদশা (৬০) ও শিশু আফসানা মিমি (৫)। নিহত এক যাত্রীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।

এছাড়া আহত একজনকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কৈগাড়ী ফাঁড়ির এএসআই আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল ধুনট উপজেলায়। সুজাবাদ দহপাড়ায় পৌঁছালে রাস্তার ডানে মোড় নেয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

এ সময় বাসের চাপায় অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনার পর পরই উত্তেজিত স্থানীয় লোকজন বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের পিছনের অংশ পুড়ে যায়।

শাজাহানপুর থানার এসআই মোহাম্মদ আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়রা বলছে সিএনজি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রতি পরিবারকে ২০ হাজার টাকা দাফন কাফনের জন্য দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com