রবিবার, ০১:৩৮ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

দুর্নীতিবাজরাই বেশি নীতির কথা বলে : কাদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেধাবী মানুষ রাজনীতিতে না এলে মেধাহীনরা এমপি-মন্ত্রী হবে। যারা বেশি দুর্নীতিবাজ তারাই বেশি নীতির কথা বলে।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি’র উদ্দেশে কাদের বলেন, সন্ত্রাসবাদ কত প্রকার তা বিএনপি ছাড়া আর কেউ জানে না। তারাই আজ দেশে গণতন্ত্রের কথা বলে। বিএনপি’র মুখে সন্ত্রাসের বুলি ভুতের মুখে রাম নাম।

চলার পথে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শিশু কিশোরদের প্রতি আহবান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ঝুঁকিপূর্ণ জীবন ধারণ করেন। ঝুঁকির মধ্যেও স্মার্ট বাংলাদেশ লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছেন।

সংগঠনের মহাসচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টুও এতে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com