সোমবার, ০৮:২০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ব্রাজিলে বন্যায় নিখোঁজদের সন্ধানে ব্যাপক অভিযান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

ব্রাজিলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা ব্যাপক অভিযান চালিয়েছে। গত সপ্তাহের শেষ দিকে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশটিতে কমপক্ষে ৪৬ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

এএফপি এই খবর জানিয়েছে।

সমুদ্র সৈকতের জন্য জনপ্রিয় সাও সেবাস্তিয়াও নগরীতে ২৪ ঘণ্টায় প্রায় ৬৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। মাসিক বৃষ্টিপাতের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ দুই গুণেরও বেশি। নগরটি সাও পাওলোর প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

রাজ্য সরকার জানায়, এই অঞ্চলে বৃষ্টিপাতের ক্ষেত্রে এটাই নতুন রেকর্ড।

এ দিকে ইনমেট আবহাওয়া পরিষেবা সংস্থা জানায়, এই অঞ্চলে চলতি সপ্তাহে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

জরুরি কর্মীরা মঙ্গলবার আরো লাশ উদ্ধার করেছে। এদিকে কর্তৃপক্ষ এই এলাকায় আরো ভূমিধসের সতর্কতা জারি করেছে।

মঙ্গলবার রাতে গভর্নর কার্যালয় জানায়, এই দুর্যোগে মৃতের সংখ্যা ৪৪ থেকে বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।

সাও পাওলোর গভর্নর কার্যালয় জানায়, এই অঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেখানে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com