শুক্রবার, ০৭:৫৫ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

ঢাকা পৌঁছেছে কনটেইনারে মালয়েশিয়া যাওয়া কিশোর ফাহিম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

কনটেইনারে করে মালয়েশিয়ায় যাওয়া বাংলাদেশী কিশোর রাতুল ইসলাম ফাহিম ঢাকায় পৌঁছেছে। ঢাকা বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ফাহিম।

হাইকমিশন সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তাকে দেশে পাঠানো হয়।

কুয়াললামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কিশোর ফাহিমকে বিদায় জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। এ সময় বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় চার মাস আগে হারিয়ে যায় রাতুল ইসলাম ফাহিম। বেশ কিছুদিন পরে জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়া একটি জাহাজের খালি কনটেইনারে মালয়েশিয়ায় যায় ওই কিশোর। ১৭ জানুয়ারি মালয়েশিয়ার ক্লাং সমুদ্র বন্দরে উদ্ধার হয় ফাহিম। জাহাজ থেকে কনটেইনারে খালাসের সময় একটি কনটেইনারে ভেতরে তাকে পাওয়া যায়। তবে কনটেইনারে কিভাবে মালয়েশিয়ায় চলে গেল তার উত্তর জানে না ফাহিম।

তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দেয়া হয় মালয়েশিয়ায়। হাসপাতালে চিকিৎসা শেষে একটি এনজিওর সেফহোমে রাখা হয় তাকে।

ফাহিম কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মো: ওমর ফারুকের ছেলে। কুমিল্লার মনোহরগঞ্জ থেকে হারিয়ে যায় সে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com