মঙ্গলবার, ১০:৪১ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলারের খোঁজ মিলল যেভাবে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০৩ বার পঠিত

দিনাজপুরের বিরামপুর উপজেলার পুকুরে মাছ ধরার সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ১৮১৮ সালের একটি সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। একই দিনে উপজেলার একটি বাড়ি থেকে পাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বিরামপুর পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের জোলাগাড়ী লুৎফর রহমানের পুকুর থেকে সীমানা পিলার এবং দোশরা পলাশ বাড়ি এলাকার শ্যাম বর্মনের বাড়ি থেকে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।

বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন বাবু বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জোলাগাড়ী এলাকার লুৎফর রহমানের পুকুরে বেশ কিছু জেলে মাছ ধরতে নামে। এ সময় জালে সীমানা পিলার আটকা পড়ে। জালটি পাড়ে তোলার পর সীমানা পিলারটি দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, বিরামপুরের দোশরা পলাশ বাড়ি এলাকায় শ্যাম বর্মনের বাড়ি থেকে একটি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, স্থানীয় দেওয়া খবরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি সীমানা পিলার এবং একটি শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে। সেগুলো এখন থানায় রাখা আছে। আইন অনুযায়ী প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে জমা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com