সোমবার, ০৭:৩৩ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ধ্বংসস্তুপ থেকে ৩ মাসের শিশুকে উদ্ধারের কথা কখনো ভুলব না : আলজেরিয়ান উদ্ধার দলের প্রধান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২৮ বার পঠিত

তুরস্কে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পের সময় বিভিন্ন দেশ থেকে উদ্ধার দল এসে কাজ করেছে। আলজেরিয়া থেকে একটি দল শুরু থেকেই দেশটিতে উদ্ধার কার্যক্রম চালিয়েছে। তাদের প্রধান কর্নেল ফারুক আচোর। তারা আদিয়ামান থেকে কমপক্ষে ১৩ জনকে উদ্ধার করেছিলেন। এর মধ্যে ধ্বংসস্তুপ থেকে ভূমিকম্পের পরদিন তিন মাসের একটি শিশুকে উদ্ধার করেছিলেন তারা। সেই উদ্ধার অভিযানের কথা তিনি কখনো ভুলবেন না বলে জানিয়েছেন।

সোমবার আনাদোলু অ্যাজেন্সিকে কর্নেল ফারুক বলেন, ‘একটি মিনিটও নষ্ট করার সময় ছিল না আমাদের হাতে। শহরটিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল।’

তিনি এতটা ভয়াবহ অবস্থা কখনো দেখেননি বলে উল্লেখ করেন।

তিনি আরো বলেন, ‘এক মুহূর্তের জন্যও মনে হয়নি যে আমরা অন্য কোনো দেশ থেকে এসেছি। মনে হয়েছে, নিজ দেশের জন্যই কাজ করছি।’

ভূমিকম্পে ইতোমধ্যে তুরস্ক ও সিরিয়ায় ৪৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com