সোমবার, ০৭:৩২ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোলাগুলি, আহত ১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২২ বার পঠিত

পাকিস্তানের তোরখাম সীমান্তে পাকিস্তান সেনা ও আফগান সীমান্তরক্ষীদের মধ্যে গোলাগুলিতে এক পাক সেনা আহত হয়েছেন। তালেবান জানিয়েছে, পাকিস্তান প্রতিশ্রুতি ভঙ্গ করায় সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে।

সংবাদপত্র দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাকিস্তানের কর্মকর্তারা অভিযোগ করেছেন যে আফগানিস্তান বিনা উসকানিতে গুলি চালাতে শুরু করে। পাক সেনারা তার জবাব দিয়েছে।’

রোববার তোরখামে তালেবান কমিশনার বলেন, পাকিস্তান তাদের দেয়া প্রতিশ্রুতি মানছে না। তাই সীমান্ত বন্ধ রাখা হয়েছে।

তবে পাকিস্তান কোন প্রতিশ্রুতি মানছে না, তা তিনি জানাননি।

অসমর্থিত মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, চিকিৎসা করতে আসা আফগানদের জন্য পাকিস্তান তাদের দরজা বন্ধ করে দিয়েছে। কোনোরকম ঘোষণা ছাড়াই তারা এ কাজ করেছে।

বিষয়টি নিয়ে এখন দু’দেশের কূটনৈতিক স্তরে আলোচনা চলছে বলে পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন। তবে এ গোলাগুলির পর পাকিস্তান সীমান্তের গ্রামগুলো থেকে লোকজন সরিয়ে নিয়েছে। সীমান্ত বন্ধ থাকায় বাজারে জিনিসপত্র কমে গেছে বলে স্থানীয় মানুষ জানিয়েছে। অন্তত তিন শ’ ট্রাক সীমান্তে দাঁড়িয়ে আছে বলে জানা গেছে।

সীমান্ত বন্ধ থাকায় সবচেয়ে অসুবিধায় পড়েছে দিনমজুররা। তারা সোমবার প্রতিবাদও জানিয়েছে।

সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com