বুধবার, ১০:৪৯ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

ন্যাশনাল মাল্টিকালচারাল ফেস্টিভালে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি প্রদর্শন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭২ বার পঠিত

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী ন্যাশনাল মাল্টিকালচারাল ফেস্টিভালে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শন করা হয়।

গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এ বহু সাংস্কৃতিক উৎসবের শোভাযাত্রায় ব্যানার-ফেস্টুনসহ বিভিন্ন সাজে প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ হাইকমিশনের সদস্যগণ ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

এ উৎসবে বাংলাদেশ হাইকমিশনকে দুইদিনব্যাপী বরাদ্দকৃত স্টলে বঙ্গবন্ধু, বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মীয় সম্প্রতি তুলে ধরা হয়। স্টলটিতে বাংলাদেশের সংস্কৃতি, পর্যটন, পাট ও বস্ত্র শিল্পের নানা কারুকার্যের জিনিসপত্রও প্রদর্শন করা হয়। এছাড়া বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য্য, ঐতিহাসিক দর্শনীয় স্থানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিডিও  প্রদর্শন করা হয়।

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি সরকারের চিফ মিনিস্টার বাংলাদেশ হাইকমিশনের স্টল পরিদর্শনে এলে বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী তাকে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন।

এছাড়া প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মনোমুগ্ধকর নৃত্য ও সংগীত পরিবেশনসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরা হয়।

প্রতিবছর ফেব্রুয়ারি মাসে ক্যানবেরায় বহু সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। তিন দিন ব্যাপী এ উৎসব এবছর ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই উৎসবে ৩৫০ টি কমিউনিটি ভিত্তিক দলের অংশগ্রহণ এবং ৭০ টি দেশের কূটনৈতিক মিশন জড়িত থাকার মধ্য দিয়ে এটি একটি বহুজাতিক ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয় যাতে প্রায় দুই লক্ষ মানুষের আগমন ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com