সোমবার, ১২:২৭ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন চিকিৎসক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক কোনো জটিলতা ধরা পড়েনি বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেডএম জাহিদ হোসেন।

আজ সোমবার হাসপাতালে গিয়ে মহাসচিবের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
আজ দুপুরে বিএনপি চেয়ারপারসনের অফিসে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে জরুরি ভিত্তিতে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

ডা. জাহিদ বলেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইউনাইটেড হাসপাতালের কার্ডিয়াকের এইচডিইউতে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এন এ এম মোমেনুজ্জামান তত্ত্বাবধানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আরও কিছু করতে দেওয়া হয়েছে। যেসব রিপোর্ট পাওয়া গেছে, তাতে করে এখন পর্যন্ত আল হামদুলিল্লাহ কোনো জটিলতা খুঁজে পাওয়া যায়নি। বাকি রিপোর্টগুলো আসতে কয়েক ঘণ্টা সময় লাগবে। এগুলো দেখে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এন এ এম মোমেনুজ্জামান পরবর্তী চিকিৎসা দেবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু,
ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, নাজিম উদ্দীন আলম, সাঈদ সোহরাব, বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com