শনিবার, ০৮:১০ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

শচীনের যে রেকর্ড ভেঙে দিলেন কোহলি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দিল্লি টেস্টে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। ভারতীয় তারকা আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান পূরণ করেছেন। আর এই কীর্তি গড়তে তিনি ছাপিয়ে গেছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিংদের।

সবচেয়ে কম ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান করলেন কোহলি। এই রেকর্ড গড়তে শচীনের লেগেছিল ৫৭৭ টি ইনিংস। তবে ৫৪৯ টি ইনিংসেই সেই কীর্তি ছুঁয়ে ফেলেছেন বিরাট। অর্থাৎ শচীনের থেকে বিরাট ২৮ টি ইনিংস কম খেলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৫,০০০ রান
বিরাট কোহলি: ৫৪৯ ইনিংসে ২৫,০০০ রান পূর্ণ করলেন বিরাট। গড় ৫৩.৬৪। ক্যারিয়ারে মোট ম্যাচের সংখ্যা ৪৯২ টি।

শচীন টেন্ডুলকার: ৫৭৭ টি ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫,০০০ রান পূর্ণ করেছিলেন শচীন। সার্বিকভাবে ৬৬৪ টি ম্যাচে ৩৪,২৫৭ রান করেছিলেন। গড় ছিল ৪৮.৫২।

রিকি পন্টিং: আন্তর্জাতিক ক্রিকেটে ২৫,০০০ রান পূরণ করতে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের ৫৮৮ টি ইনিংস লেগেছিল। সার্বিকভাবে ৫৬০ টি ম্যাচ খেলেছিলেন। করেছিলেন ২৭,৪৮৩ রান। গড় ছিল ৪৫.৯৫।

জ্যাক কালিস: ৫৯৪ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫,০০০ রানের গণ্ডি পার করেছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা। সার্বিকভাবে ৫১৯ টি ম্যাচে ২৫,৫৩৪ রান করেছিলেন। গড় ছিল ৪৯.১।

কুমার সাঙ্গাকারা: ৬০৮ টি ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫,০০০ রান পূরণ করেছিলেন। দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে মোট ৫৯৪ টি ম্যাচ খেলেছিলেন। করেছিলেন ২৮,০১৬ রান করেছিলেন। গড় ছিল ৪৬.৭৭।

মাহেলা জয়বর্ধনে: ৭০১ টি ইনিংসে ২৫,০০০ রানের গণ্ডি পার করেছিলেন শ্রীলংকার তারকা ক্রিকেটার। কেরিয়ারে ৬৫২ টি ম্যাচে ২৫,৯৫৭ রান করেছিলেন। গড় ছিল ৩৯.১৫।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com