সোমবার, ০৮:০০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

রাশিয়ায় চটেছে নেদারল্যান্ডস, কূটনৈতিকদের দেশ ছাড়ার নির্দেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২৮ বার পঠিত

মস্কোর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে রাশিয়ার ওপর বেজায় চটেছে ডাচ সরকার। দেশটি গতকাল শনিবার বেশ কয়েকজন রাশিয়ান কূটনীতিককে নেদারল্যান্ডস ত্যাগের নির্দেশ দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পুরো মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। তখন থেকেই দেশ দুইটির মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব শুর হয়। এই নিয়ে গতকাল শনিবার নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতি জারি করেছে।

সেখানে বলা হয়েছে, সমস্যা সমাধান খোঁজার জন্য নেদারল্যান্ডসের অনেক প্রচেষ্টা সত্ত্বেও রাশিয়া কূটনৈতিকের আবরণে নেদারল্যান্ডসে গোয়েন্দা কর্মকর্তাদের আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এটি করতে দিব না।

রাশিয়ার সঙ্গে বর্তমান এই দ্বন্দ ভয়াবহ পর্যায়ে গেলেও যোগাযোগের জন্য দূতাবাস চালু রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন ডাচ এই মন্ত্রী।

এদিকে ডাচ সরকারের এমন পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এর জবাব দেবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com