সোমবার, ০৮:০০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

সিরিয়ায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২৬ বার পঠিত

সিরিয়ায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জন নিহত এবং একটি ভবন ধ্বংস হয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।

সূত্র মতে, ইসরাইল দামেস্কের আশেপাশে যেখানে ইরানের সাংস্কৃতিক কেন্দ্রসহ সিরিয়ার অধিকাংশ নিরাপত্তা ইউনিটগুলো অবস্থিত সেখানে রোববার এই হামলা চালানো হয়।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল দখলকৃত গোলান মালভূমি থেকে ২২২২ জিএমটিতে আবাসিক এলাকাসহ দামেস্কের বেশ কয়েকটি নিরাপত্তা জোনে আগ্রাসন চালিয়েছে।

বিবৃতিতে প্রাথমিকভাবে পাঁচজনের প্রাণহানি ও ১৫ জনের আহত হওয়ার খবর জানায়।

এছাড়া, রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত খবরে একটি ১০ তলা ভবন ধ্বংস হওয়ার ছবি দেখানো হয়েছে।

সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল দেশটিতে অসংখ্যবার বিমান হামলা চালিয়েছে। কিন্তু আবাসিক এলাকায় হামলা চালানোর ঘটনা খুবই কম।

সর্বশেষ এ হামলা কাফর সুসায় চালানো হয়, যেখানে সিনিয়র কর্মকর্তাদের আবাসস্থল, নিরাপত্তা সংস্থাসমূহ ও গোয়েন্দা সদরদফতরের কার্যালয় রয়েছে।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস প্রধান রামি আবদেল রহমান বলেছেন, রোববারের হামলাই সিরিয়ার রাজধানীতে ইসরাইলের চালানো সবচেয়ে ভয়াবহ হামলা।

এসব হামলার বিষয়ে ইসরাইলের সামরিক বাহিনী খুব কম সময়ই মন্তব্য করে থাকে। তবে, ইসরাইল বরাবরই বলে আসছে, তারা কখনই তাদের সীমান্তে ইরানের প্রভাব বাড়তে দেবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com