সোমবার, ০৬:৪৩ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

বাংলাদেশে ‘ফারাজ’ সিনেমা মুক্তিতে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২৪ বার পঠিত

রাজধানীর গুলশানের হলি আর্টিজন রেস্তোরায় ২০১৬ সালের ১ জুলাই উগ্রবাদীদের হামলার ঘটনার প্রেক্ষাপটে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ বাংলাদেশের সিনেমা হলে এবং অনলাইন প্লাটফর্মে মুক্তি না দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

ওই ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ গত ১২ ফেব্রুয়ারি এ রিট দায়ের করেন।

বিচারপতি মোঃ খসরুজ্জমান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়।

মুম্বাইয়ের পরিচালক হংসল মেহতা পরিচালিত ‘ফারাজ’ সিনেমাটি গত ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পায়।

সিনেমাটি মুক্তির আগে ওই হামলায় নিহত অবিন্তার মা রুবা আহমেদ অভিযোগ করেছিলেন, তার নিহত মেয়ের প্রাইভেসি লঙ্ঘন করে, পরিবারের কোনো সম্মতি না নিয়ে এবং ভুল তথ্য উপস্থাপন করে এই ‘ফারাজ’ ছবিটি বানানো হচ্ছে। ছবিটির মুক্তি আটকাতে তিনি ভারতের আদালতের শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু গত বছরের অক্টোবরে দিল্লি হাইকোর্টে একক বিচারপতির বেঞ্চ ‘ফারাজ’ ছবিটির মুক্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন।

‘ফারাজ’ মুক্তিতে ভারতের আদালত শর্ত আরোপ করে দেন, ছবিটি পর্দায় দেখানোর সময় এই মর্মে একটি ‘ডিসক্লেইমার’ দিতে হবে যে সিনেমাটি ঢাকার উগ্রবাদী হামলার ঘটনার দ্বারা অনুপ্রাণিত হলেও সিনেমাতে তুলে ধরা ঘটনাগুলো ‘সম্পূর্ণ কাল্পনিক’ (পিওর ওয়ার্ক অব ফিকশন)।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com