রবিবার, ১০:৪৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট কমিয়ে দিল বেবিচক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২০ বার পঠিত

ফ্লাইট সিডিউল ঠিক না রাখায় সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়ার প্রতিদিন একটি করে ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বারবার সতর্ক করার পরও ফ্লাইট সিডিউল ঠিক রাখতে না পারায় গত ১৪ ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠাটিকে এ শাস্তি দেওয়া হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, বিমান সংস্থাটি সপ্তাহে ৩০ থেকে ৩৬টি ফ্লাইট পরিচালনা করে। কিন্তু সিডিউল ঠিক রাখতে পারছে না। যাত্রীদের ভোগান্তির বিষয়টি গুরুত্ব দিয়ে তাদের বারবার সতর্ক করা হয়েছে। এরপরও বিষয়টি তারা সুরাহা করতে না পারায় প্রতিদিন একটি করে ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, নির্দিষ্ট সময়ে এসেও যাত্রীদের বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। এতে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে। আবার বাংলাদেশেও যাত্রীরা দেরিতে আসছে। ট্রানজিট যাত্রী হিসেবে যারা দুবাই হয়ে অন্য দেশে যায় তাদের ফ্লাইট মিস হয়। ফলে দুবাইতে ট্রানজিট নেওয়া যাত্রীরা বিপাকে পড়েন।

ভুক্তভোগী যাত্রীরা বলেন, এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে সাধারণত মধ্যপ্রাচ্যে কাজ করা দেশীয় শ্রমিকরা বেশি যান। ভাড়া কিছুটা কম আর মধ্যপ্রাচ্যের বিমান সংস্থা হওয়ায় তারা এয়ার অ্যারাবিয়ায় টিকিট কাটেন। কিন্তু এই সংস্থার ফ্লাইট সিডিউল লোকাল বাসের মতো। অনেক সময় লাগেজও ফেলে আসে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com