রবিবার, ১০:০৬ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন মির্জা ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের নিয়িমিত ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এ তথ্য নিশ্চিত করেন বিএনপি মহাসচিবের একান্ত সহকারী কৃষিবিদ ইউনুস আলী। তিনি জানান, মির্জা ফখরুলের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।

সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালে (এনইউএইচ) মির্জা ফখরুল চিকিৎসা নেন। গত ১০ ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব সস্ত্রীক সিঙ্গাপুর যান। এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন তিনি।

২০১৫ সালে কারাবন্দী অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতি বছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়। গত বছর রাজনৈতিক ব্যস্ততার কারণে তিনি যেতে পারেনি। সবশেষ ২০২১ সালের ৩০ জানুয়ারি ফখরুল সিঙ্গাপুরে গিয়েছিলেন।

গত ৮ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উত্তরার বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে। এক মাস কারাগারে থাকার পর উচ্চ আদালতের জামিনে তিনি মুক্তি পান। এরপর গত ১৫ জানুয়ারি তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে দুই দিন চিকিৎসা শেষে বাসায় ফেরেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com