শনিবার, ০৯:১২ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিপিএল ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪০ বার পঠিত

বিপিএলের নবম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

বিপিএলের ইতিহাসে ফাইনালে উঠে কখনই হারেনি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সরা। মাশরাফিও বিপিএলের ফাইনাল থেকে ফেরেনি শূন্য হাতে। ইতিহাসে সেরা সফল অধিনায়ক মাশরাফি। আর সফল দল কুমিল্লা। ক্রিকেটের ২২ গজের লড়াই এখন মনস্তাত্ত্বিক যুদ্ধে রূপ নিয়েছে।

দীর্ঘ এক মাসের বেশি সময় দেশের তিনটি ভেন্যূ ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মাতিয়েছে বিপিএল টি-টোয়েন্টি। এবার ফাইনালের মধ্য দিয়ে সমাপ্তির পথে। তবে ক্রিকেট ভক্তরা যে, বিপিএলের ইতিহাসে সর্বকালের সেরা ফাইনাল দেখতেই যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই।
নবম আসরের শিরোপার লড়াইয়ে আগে বেশ স্নায়ুর চাপে ভুগছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাঠে ভালো খেললেই শিরোপা জেতা যায় না। ব্যাট-বলের লড়াইয়ের সঙ্গে মনস্তাত্ত্বিক যুদ্ধেও জিততে হয়। নিশ্চিত ভাবে ফাইনালে যে যুদ্ধে এগিয়ে থাকবে সিলেট।

সিলেট একাদশ: তৌহিদ হৃদয়, নাজমুল হাসান শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), থিসারা পেরেরা, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), লুক উড, রুবেল হোসেন, তানজিম হাসান সাকিব।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস, সুনীল নারিন, জনসন চার্লস, ইমরুল কায়েস (অধিনায়ক), জাকের আলি, মঈন আলি, মোসাদ্দেক হোসেন, আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম, মুকিদুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com