সোমবার, ০৬:০০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১১২ বার পঠিত

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) হঠাৎ ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, তিনি বুঝতে পারছেন ‘এটাই আসলে সরে দাঁড়ানোর উপযুক্ত সময়।’

আট বছর ধরে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টারের দায়িত্ব পালন করে আসছেন নিকোলা স্টার্জেন। স্কটল্যান্ডের ইতিহাসে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় এই পদে আছেন।

মিজ স্টার্জেন জানিয়েছেন, একজন উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন।

সম্প্রতি স্কটল্যান্ডে জেন্ডার সংস্কার, ট্রান্স-জেন্ডার বন্দী এবং স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে যেসব বিতর্ক এবং টানাপোড়ন চলছে, সেসবের সাথে তার পদত্যাগের সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।

‘আমার মাথা এবং আমার মন বলছে, বিদায় নেয়ার এটাই সময়। আমার দল, আমার দেশ এবং আমার জন্য এটাই সঠিক সিদ্ধান্ত।’

নিকোল স্টার্জেন বলেন, এবছরের শুরু থেকেই তিনি নানামুখী আবেগ সামলাতে হিমসিম খাচ্ছিলেন।

‘সকালে ঘুম থেকে আমি নিজেকে বলতাম, নিজেকে বোঝাতাম, আমি দায়িত্ব পালন করে যেতে পারবো, সেই সক্ষমতা আমার আছে, আমি কাজ চালিয়ে যাব, কাজ চালিয়ে যাব। কিন্তু তারপরই আমার মনে হতো, এটা হয়তো সত্যি নয়।’

তিনি বলেন, শেষ পর্যন্ত তিনি নিজেকে দুটি প্রশ্ন করতেন, দায়িত্ব পালন করে যাওয়া তার জন্য সঠিক সিদ্ধান্ত কিনা, আর দ্বিতীয়ত তার দেশ, জনগণ এবং স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে এটি সঠিক সিদ্ধান্ত কিনা।

তিনি বলেন, এই দুটি প্রশ্নেরই উত্তর হচ্ছে, না।

নিকোলা স্টার্জেনের পদত্যাগের ঘোষণাকে স্কটল্যান্ডের রাজনীতিতে এক বিরাট ধাক্কা বলে বর্ণনা করছেন বিবিসির সংবাদদাতা ফিলিপ সিম।

তিনি বলেন, এর কারণ শুধু এটা নয় যে, নিকোলা স্টার্জেন বহু বছর ধরে স্কটল্যান্ডের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ নেতা, এটা এই কারণেও যে, স্কটল্যান্ডের স্বাধীনতা অর্জনের প্রশ্নে তার সরকার এখন এক গুরুত্বপূর্ণ সময়ের মুখোমুখি।

স্কটিশ ন্যাশনাল পার্টি স্বাধীনতার প্রশ্নে আরেকটি গণভোটের ব্যাপারে কীভাবে অগ্রসর হবে, তা নিয়ে সামনের মাসে সম্মেলন ডেকেছে।

সাম্প্রতিক বছরগুলোতে স্বাধীন স্কটল্যান্ডের সবচেয়ে বড় প্রবক্তা হয়ে উঠেছিলেন নিকোলা স্টার্জেন।

কিন্তু স্বাধীনতার প্রশ্নে আরেকটি গণভোট আসলে কখন হবে, তা পরিষ্কার নয়।

নিকোলা স্টার্জেন প্রথম স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হন ২০১৪ সালে। তার পূর্বসূরি অ্যালেক্স স্যামন্ড প্রথম গণভোটে হেরে বিদায় নেয়ার পর। তবে নিকোলা স্টার্জেনের নেতৃত্বে তার দল এসএনপি যুক্তরাজ্যের পার্লামেন্ট, স্কটল্যান্ড এবং স্থানীয় পর্যায়ের নির্বাচনে একের পর এক সাফল্য পায়।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com