বুধবার, ১০:৫০ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

কানাডায় সড়ক দুর্ঘটনায় আহত কুমার বিশ্বজিতের ছেলে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

উত্তর আমেরিকার দেশ কানাডার টরন্টোয় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার।

স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে টরন্টোর ৪২৭ সাউথবাউনড হাইওয়ে ডানডাস এক্সিটে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) কানাডাভিত্তিক সংবাদমাধ্যম সিবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আর নিবিড় কুমারের আহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন শিল্পীর ঘনিষ্ঠজনরা।

অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) জানায়, টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এ সময় গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে আগুন ধরে যায়।

দুর্ঘটনার সময় গাড়িতে চার আরোহী ছিলেন। তারা সবাই বাংলাদেশী। শিক্ষার্থী ভিসায় টরন্টোয় অবস্থান করছিলেন বলে সেখানকার পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থীদের মধ্যে একজন নারী রয়েছেন। তার বয়স ২০ বছর। অন্য দু’জনের বয়স ২০ ও ১৭ বছর। আর আহত শিক্ষার্থীর বয়স ২১ বছর। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। এ ঘটনায় তদন্ত চলছে।

দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মীরা নিশ্চিত করেছেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জন নিহত হন এবং বাকি দু’জনকে হাসপাতালে নেয়া হলে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সেখানে একজনের মৃত্যু হয়।

নিবিড়ের পারিবারিক সূত্রে জানা গেছে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ছেলের দুর্ঘটনার খবর পেয়ে কুমার বিশ্বজিৎ কানাডার উদ্দেশে রওনা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com