রবিবার, ০৩:১৮ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

হাথুরুসিংহে যেন সোনার ডিম পাড়া হাঁস!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫১ বার পঠিত

আর মাত্র কিছুদিন, অতঃপর ফের বাংলাদেশে ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহে। আবারো বাংলাদেশের ডাগআউটে দেখা যাবে লঙ্কান এই কোচকে। ইংল্যান্ড সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশ ক্রিকেটে হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায়। তবে এজন্য বিসিবিকে খসাতে হবে বেশ মোটা অংকের টাকা, আগের মতোই রেকর্ড পরিমাণ পারিশ্রমিকে বাংলাদেশে আসছেন হাথুরুসিংহে।

এই মেয়াদের হাতুরাসিংহের পেছনে প্রতি মাসে ২৫ হাজার ইউএস ডলার বেতন গুনতে হবে বিসিবিকে। আগের মেয়াদে যা ছিল প্রায় ২৮ হাজার ডলার। খোলা চোখে মনে হবে বেতন কমলেও, মূলত তা নয়। কেননা তখন মোট বেতনের ৩০ শতাংশ কাটা যেত কর হিসেবে। ফলে সব মিলিয়ে প্রায় ১৯ হাজার ডলার নিয়ে যেতে পারতেন হাথুরুসিংহে। তবে এবার নিয়ে যাবেন পুরো অর্থই, কেননা তার কর প্রদানের দায়িত্ব এখন বিসিবিই নিয়েছে।

শুধু তাই নয়, হাথুরুসিংহের পেছনে টাকার বস্তা নিয়ে বসে আছে বিসিবি। নানান অফার আর একাধিক পুরস্কারসহ থাকছে আরো নানাবিধ সুবিধা। যার একটি হলো বাংলাদেশকে আইসিসির কোনো ইভেন্টে শিরোপা এনে দিতে পারলে চার মাসের বেতন সমান প্রায় ১ লাখ ডলার পুরস্কার পাবেন হাথুরুসিংহে। আর ফাইনালে তুলতে পারলে পাবেন ৫০ হাজার ডলার।

শুধু ফাইনাল নয়, সেমিফাইনাল ও কোয়ার্টার ফাইনালের জন্যেও আর্থিক পুরস্কার পাবেন হাথুরুসিংহে। বাংলাদেশকে আইসিসির কোনো ইভেন্টে ককোয়ার্টার ফাইনালে তুলতে পারলে সাড়ে ১২ হাজার ও সেমিফাইনালে তুলতে পারলে হাথুরাসিংহে পাবেন ২৫ হাজার ডলার পুরস্কার। সমান ২৫ হাজার ডলার পাবেন দলকে এশিয়া কাপে চ্যাম্পিয়ন করতে পারলে, আর ফাইনালে ব্যর্থ হলে পাবেন ১৫ হাজার ডলার।

শুধু আইসিসি ইভেন্ট নয়, র‍্যাঙ্কিংয়ের উপরে থাকা যেকোনো দলের বিপক্ষে সিরিজ জিতলেও হাথুরুসিংহের জন্য থাকবে মোটা অংকের পুরস্কার। যেখানে টেস্ট জয়ে ২ হাজার ডলার, ওয়ানডেতে ১০০০ ও টি-টোয়েন্টি সিরিজ জয়ে থাকবে ৫০০ ডলার পুরস্কার।

থাকছে হাতুরাসিংহে ও তার পরিবারের জন্য প্রতি বছরব পৃথিবীর যেকোনো জায়গায় ভ্রমণ করতে ২৫ হাজার ডলার মূল্যের একটি বিমান টিকিট। তাছাড়া, আগের তুলনায় বেশি ছুটিও পাবেন হাথুরুসিংহে। আগের মেয়াদে বছরে ৩০ দিনের ছুটির কথা উল্লেখ থাকলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ দিনে। তাছাড়া থাকার জন্য ফ্লাট বাসা ও যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা তো আছেই! সুতরাং বলাই যায়, হাথুরুসিংহে বিসিবির সোনার ডিম পাড়া হাঁস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com