মঙ্গলবার, ০৮:৪০ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বরিশালে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলার উদ্বোধন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬২ বার পঠিত

রুপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৪তম জন্মদিন উপলক্ষে বরিশালে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলার উদ্বোধন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই মেলা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি ব্রজমোহন কলেজের মূল ভবন মাঠে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর স্ত্রী ও সাংস্কৃতিক সংগঠক লিপি আব্দুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন ব্রজমোহন কলেজ অধ্যক্ষ প্রফেসর গোলাম কিবরিয়া।

সাংস্কৃতিক সংগঠন উত্তরণের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ এ এস কাইয়ুম উদ্দিন আহম্মেদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ার, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করেন উত্তরণের কর্মীরা।

উত্তরণের সভাপতি শাকিল আহম্মেদ জানান, কবি জীবনানন্দ দাশ এই ব্রজমোহন কলেজের ছাত্র ও শিক্ষক ছিলেন। তার জন্মদিন উপলক্ষে মেলায় ৪০টি স্টল রয়েছে। তিন দিনব্যাপী মেলার পাশাপাশি প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরণের কর্মীরা কলেজ ক্যাম্পাসে কবি জীবনানন্দ দাশের ম্যুরাল স্থাপনের দাবি তোলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com