শুক্রবার, ০৭:১৬ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

বইমেলায় কাজী এনায়েত উল্লাহর নতুন ২ বই

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ‘অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন’র (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহর নতুন দুইটি বই। বইগুলো হলো- সময়ের প্রেক্ষিতে এবং প্রত্যাশা। বই ২টি পাওয়া যাবে গ্রন্থমেলার ৬ নম্বর প্যাভিলিয়নে প্রথমা প্রকাশনীতে।

সময়ের প্রেক্ষিতে এমনই একটি উপন্যাস। যাতে দুজন মানুষের সমান্তরাল জীবনবাস্তবতা রূপায়িত হয়েছে। দেশ ও প্রবাসজীবনের পটভূমিতে লেখা এ উপন্যাসের কাহিনী জুড়ে রয়েছে বেদনা ও বিরহের সুর। মানুষের চাওয়া-পাওয়ার হিসাব কিভাবে অনেক সময় জীবনকে দুর্বিষহ করে তোলে, তারই এক চিত্র ফুটে উটেছে এ উপন্যাসে। মানুষ কি তার স্বপ্নের দিনগুলো সময়ের ফ্রেমে বাঁধতে পারে? এ প্রশ্নেরই উত্তর যেন খুঁজেছেন লেখক এ বইয়ে।

এছাড়া গতবছর প্রকাশিত বই ‘বিশ্বপ্রবাস’ এবং ইংরেজি অনুবাদ ‘দি লিভিং ওয়ার্ল্ড’ বইয়ের নতুন সংস্করণ পাওয়া যাবে এবারের মেলায়। মেলার স্টল ছাড়াও প্যারিস, ইউরোপ, আমেরিকাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অনলাইনেও পাওয়া যাবে বইটি।
বইয়ের লেখক কাজী এনায়েত উল্লাহ ঢাকার বনানীর ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাড়ির কৃতী সন্তান। মেধাবী এই বাংলাদেশি ১৯৭৮ সাল থেকে বসবাস করছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। সরবোন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে মনোনিবেশ করেন ব্যবসায়। তিনি ইউরোপের একজন সফল ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংগঠক ।

ইউরোপের ২৫টি দেশের প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) মহাসচিব ও ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের (ডব্লিউবিও) সভাপতি। ২০১৬ সালের নভেম্বরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথম ‘বাংলাদেশ গ্লোবাল সামিট’ প্রবাসী বিশ্ব সম্মেলনের সফল আয়োজনকারী হিসাবে দেশে বিদেশে প্রশংসিত হয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com