বুধবার, ১০:৫০ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

দুবাইয়ে ভিক্ষা করতে গিয়ে ধরা ২ প্রবাসী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭০ বার পঠিত

একটা সময় মানুষ কাজের জন্য বিদেশ গেলেও বর্তমানে ভিক্ষা করতেও বিদেশ যাচ্ছেন কিছু মানুষ। গতকাল সোমবার ভিক্ষা করতে ভিজিট ভিসায় আসা এশিয়ান বংশোদ্ভূত এক নারী ও পুরুষকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। দুবাইয়ের নায়েফ এলাকার মেট্রো ব্যবহারকারীদের টার্গেট করে ভিক্ষার পরিকল্পনা করেছিলেন ওই দুজন। খলিজ টাইমে প্রকাশিক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুবাইয়ের টহলরত পুলিশ সদস্যরা ওই দুজনকে দেখতে পান। তখন তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ বুঝতে পারে, তারা ভিজিট ভিসায় দেশটিতে প্রবেশ করেছে। পরে তারা পুলিশকে জানায়, সংযুক্ত আরব আমিরাতে একজনের সহায়তায় ভিসা সংগ্রহ করেন তারা। এরপর দুবাই এসে ভিক্ষা করে জীবনধারণের পরিকল্পনা করেন। ওই দুজন জানান, তাদের পরিকল্পনা ছিল দেশে ফিরে এই টাকা দিয়ে তারা ব্যবসা করবেন।

গ্রেপ্তার হওয়া দুজনের কাছ থেকে যথাক্রমে ১৯১ দিরহাম ও ১৬১ দিরহাম জব্দ করা হয়। যা খুবই অল্প সময়ের মধ্যে ভিক্ষা করে তারা এই অর্থ জমিয়েছিলেন। তাদেরকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সাজাভোগ শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। সেইসঙ্গে এই ধরণের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে সকল প্রবাসীদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com