সোমবার, ০৪:১৭ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

এবার কানাডার আকাশে ‘অজ্ঞাত বস্তুকে’ গুলি করে নামাল এফ-২২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২৪ বার পঠিত

যুক্তরাষ্ট্রের পর এবার কানাডার আকাশে দেখা যাওয়া ‘অজ্ঞাত বস্তু’কে গুলি করে ভূপাতিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডার সামরিক বাহিনী শনিবার একটি মার্কিন এফ-২২ যুদ্ধবিমান দিয়ে বস্তুটিকে গুলি করে ভূপাতিত করে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কার আকাশে দেখতে পাওয়া ‘অজ্ঞাত বস্তুকে’ এফ-২২ যুদ্ধবিমান দিয়ে নামিয়ে আনা হয়।

ট্রুডো বলেন, তিনি বস্তুটিকে ভূপাতিত করার নির্দেশ দিয়েছেন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা বলেছেন।
তিনি টুইটারে বলেন, ‘কানাডার বাহিনী এখন বিধ্বস্ত বস্তুটি পুনরুদ্ধা ও বিশ্লেষণ করবে।
তিনি নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডকে (এনওআরএডি) এজন্য ধন্যবাদ দেন। যুক্তরাষ্ট্র ও কানাডার বিমান প্রতিরক্ষাব্যবস্থা তদারকির দায়িত্বে থাকা এই সংস্থাটিই ‘অনেক ওপরে বস্তুটি’ দেখতে পায়।

বস্তুটি কী, তা জানা যায়নি। তবে চীনা একটি কথিত গোয়েন্দা বিমান গুলি করে ভূপাতিত করার পর উত্তর আমেরিকার আকাশে এসব ‘অজ্ঞাত বস্তুর’ সাক্ষাত পাওয়া যাচ্ছে।

চীন তাদের বেলুন ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে। তাছাড়া ওই বিমান গুপ্তচরবৃত্তি চালনা করছিল বলে যুক্তরাষ্ট্র যে অভিযোগ করে আসছে, চীন তাও অস্বীকার করে আসছে। তারা বলছে, এটি ছিল আবহাওয়াবিষয়ক বেলুন।

সূত্র : সিএনএন ও বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com