রবিবার, ০৩:১৭ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

নির্বাচনের জন্য কর্ণফুলী পেপার মিল থেকে ৭০০ টন কাগজ কিনবে ইসি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫১ বার পঠিত

আগামী জাতীয় নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর জন্য রাষ্ট্রায়াত্ত কর্ণফুলী পেপার মিল (কেপিএম) থেকে প্রায় ৭০০ টন কাগজ কিনবে নির্বাচন কমিশন (ইসি)।

কেএমপির ব্যবস্থাপনা পরিচালক একেএম আনিসুজ্জামান বলেন, জাতীয় নির্বাচনে ব্যালট পেপার হিসেবে ব্যবহারের জন্য ইসি মিল থেকে কাগজ সংগ্রহ করেছে। ইসি ৭০০ টন কাগজ চেয়ে চিঠি পাঠিয়েছে এবং তাদের চাহিদা অনুযায়ী সময়মতো ইসিকে কাগজ দেয়া হবে।

জানা গেছে, নির্বাচনে ব্যালট পেপার ছাপানোর জন্য তিন রঙের কাগজ প্রয়োজন হয়। সাধারণত হলুদ, নীল ও গোলাপী রঙের কাগজ দিয়ে ব্যালট পেপার ছাপানো হয়ে থাকে। তবে, এ বছর ইসির চাহিদা অনুযায়ী রঙিন কাগজ দেবে কেপিএম।

শুধু নির্বাচন কমিশন নয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানও কেপিএম থেকে কাগজ সংগ্রহ করে থাকে।

এছাড়াও, সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে সরবরাহ করা পাঠ্যবইয়ে কেপিএম-এর কাগজ ব্যবহার করছে।

কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কেপিএম গত ৭৫ বছর ধরে বিভিন্ন সংস্থাকে উচ্চ মানের কাগজ সরবরাহ করে আসছে।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com