রবিবার, ০২:২৬ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

এমবাপ্পে, নেইমারের পর এবার চোট পেলেন মেসিও

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

বড় চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে গিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। চোট থাকায় আগের ম্যাচে খেলতে পারেননি নেইমারও। বাকি ছিলেন লিওনেল মেসি। এবার তিনিও চোট পেলেন। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে শনিবার মোনাকোর বিরুদ্ধে খেলতে পারবেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। পরের সপ্তাহেই রয়েছে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে চিন্তায় তার ক্লাব প্যারিস সঁ জরমঁ।

গত বুধবারই মার্সেইয়ের কাছে হেরে গিয়েছে পিএসজি। মেসি সেই ম্যাচে একেবারেই ভালো খেলতে পারেননি। আগামী ৪৮ ঘণ্টায় তার চোটের শুশ্রূষা হবে। পিএসজি জানিয়েছে, তিনি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলবেন। তিনি সন্দেহ কাটছে না।

কোচ ক্রিস্টোফ গালচিয়ে অবশ্য আশঙ্কার কোনো কারণ দেখছেন না। তিনি বলেছেন, ‘মোনাকোর বিরুদ্ধে ম্যাচে মেসিকে পাওয়া যাবে না। কিন্তু সোমবারই অনুশীলনে ফিরবেন তিনি। তাই তাকে নিয়ে সন্দেহ করার কোনো কারণই নেই। দলে লিওর গুরুত্ব আমরা জানি। ওর অনুপস্থিতিতে হয়তো অন্য কৌশলে খেলতে হবে আমাদের। আশা করি বাকি ফুটবলাররা তার দায়িত্ব নেবে এবং দলকে জয় এনে দেবে। মরসুমের মাঝে এমন সমস্যা হতেই পারে।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com