মঙ্গলবার, ০৬:৪০ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, গ্রেপ্তার -২ সাভারে টিন কেটে দুঃসাহসিক চুরি, ৫ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার

আরও সামরিক সাহায্যের আহ্বান জ়েলেনস্কির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১১৮ বার পঠিত

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর কয়েকদিন অতিবাহিত হলেই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের এক বছর অতিক্রান্ত হবে। তার ঠিক আগে সামরিক ও অন্যান্য সাহায্য চেয়ে ইউরোপ সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি।

গত বুধবার, সফরের প্রথম দিনে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে দেখা করেছেন তিনি। এর পরে পৌঁছান প্যারিসে। বুধবার রাতটা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অতিথি হয়ে কাটিয়েছেন জ়েলেনস্কি। সেখানে ম্যাক্রো ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎজ়ের সঙ্গে নৈশভোজ সারেন।

ফ্রান্স ও জার্মানির শীর্ষনেতাদের সঙ্গে আলোচনার পরে জ়েলেনস্কি বলেছেন, ‘হাতে সময় কম। তবে এই যুদ্ধে খেলা ঘোরাবার ক্ষমতা রয়েছে ফ্রান্স, জার্মানির। যত তাড়তাড়ি আমরা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হাতে পাব, যুদ্ধবিমান পাব, তত তাড়াতাড়ি রুশ আগ্রাসনে ইতি টানতে পারব।’

ফ্রান্স ও জার্মানির মতো ব্রিটেনেও জ়েলেনস্কির পাশে থাকার বার্তা দিয়েছে। দু’দেশের শীর্ষনেতার যৌথ সাংবাদিক বৈঠকে সুনাক বলেছেন, ‘রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে নিয়ে যেতে ব্রিটেন যে ইউক্রেনকে যুদ্ধবিমান ও সমরাস্ত্রের জোগান দিয়ে যাবে, তা খোলাখুলি জানাচ্ছি।’

ব্রিটেন থেকে অত্যাধুনিক চ্যালেঞ্জার ট্যাঙ্ক এবং জার্মানিতে তৈরি লেপার্ড ট্যাঙ্ক ইউক্রেনে পাঠানোর তোড়জোড় চলছে। লন্ডনে জ়েলেনস্কিকে সেই সব ঘুরিয়ে দেখান সুনাক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com