মঙ্গলবার, ০৬:৩৬ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, গ্রেপ্তার -২ সাভারে টিন কেটে দুঃসাহসিক চুরি, ৫ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার

তুরস্কে ভূমিকম্প : ৯৬ ঘণ্টার পর তরুণকে উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২২ বার পঠিত

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ৯৬ ঘণ্টা পর আজ শুক্রবার ভোরে এক তরুণকে উদ্ধার করা হয়েছে। কাহরামানমারাসের বিধ্বস্ত একটি ভবন থেকে উদ্ধারকারীরা তাকে উদ্ধার করে।

উদ্ধার করা তরুণের নাম আলবার্ট সাচমা। তার বয়স ২৬ বছর। তিনি ডোলগাদেরোগ্লু জেলায় একটি বিধ্বস্ত ভবনে আটকা পড়েছিলেন। উদ্ধারের পর তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

সূত্র : আল জাজিরা

তুরস্কে ভূমিকম্প : শিশুটিকে দত্তক নিতে হাজার হাজার লোকের আগ্রহ
শিশুটিকে যখন উদ্ধার করা হয়েছিল, তখনো তার মায়ের সাথে নাড়ির সংযোগ ছিল। মা মারা গিয়েছিলেন তুরস্কের সেই ভয়াবহ ভূমিকম্পে। কেবল মা নয়, তার বাবা ও অন্য চার ভাই-বোনও ভূমিকম্পে প্রাণ হারিয়েছে।

শিশুটির নাম রাখা হয়েছে আয়া। আরবি এই নামের অর্থ অলৌকিক। এখনো সে হাসপাতালে রয়েছে।
তার পরিচর্যায় নিয়োজিত শিশু চিকিৎসক হানি মারুফ জানিয়েছেন, উদ্ধারের সময় তার অবস্থা ভালো ছিল না। কয়েক স্থানে আঘাত ছিল, শ্বাসও নিতে পারছিল না। তবে এখন তার অবস্থা স্থিতিশীল।

ধুলাবালিতে থেকে আয়ার উদ্ধারের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এখন মেয়ে শিশুটিকে দত্তক নিতে সামাজিক মাধ্যমে হাজার হাজার লোক আবেদন করছে।
এক ব্যক্তি লিখেছেন, ‘তাকে সুন্দর একটি জীবন দিতে তাকে দত্তক নিতে চাই।’
কুয়েতি এক টিভি অ্যাঙ্কর বলেছেন, ‘আমি এই শিশুকে দত্তক নিতে প্রস্তুত।’

হাসপাতালের ম্যানেজার খালিদ আত্তিয়া বলেন, তিনি সারা দুনিয়া থেকে শিশুটিকে দত্তক নেয়ার আবেদন পাচ্ছেন। তবে তিনি বলেন, এখনই তিনি তাকে দত্তক দেবেন না। তার চাচা-মামা বা অন্য কোনো স্বজন আগে আসুক। তবে আমি আমার সন্তানের মতোই তাকে চিকিৎসা দিয়ে যাব।

তিনি জানান, তার চার মাসের একটি মেয়ে রয়েছে। এখন তার স্ত্রীই তার মেয়ের পাশাপাশি এই শিশুকেও স্তন দিচ্ছেন।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com