সোমবার, ০৩:২৩ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

এবার ইন্দোনেশিয়ায় ভূমিকম্প : নিহত ৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২৮ বার পঠিত

তুরস্ক ও সিরিয়ায় বড় ধরনের ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের পর এবার ইন্দোনেশিয়ায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূতত্ত্ব অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে পাপুয়া প্রদেশের জয়াপুরা শহরের কাছে ৫.৫ মাত্রার এ ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।

তবে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা বলছে, রিখটার স্কেলে এ মাত্রা ছিল ৫.১।

ভূমিকম্পে সাগরপাড়ের একটি রেস্তোরাঁ সাগরে ভেঙ্গে পড়ে এবং চার নারী এতে আটকা পড়ে নিহত হয়েছেন।

জয়াপুরা দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আসেপ খালিদ জানিয়েছেন, রেস্তোরাঁটি ভেঙ্গে সাগরে পড়ে যায় এবং চারজন নিহত হয়।

এছাড়া জয়াপুরা মলসহ আরো বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

বাসিন্দাদের অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ১৬ হাজারের বেশি প্রাণহানির ঘটনার মধ্যেই ইন্দোনেশিয়ার এ ভূমিকম্পের খবর পাওয়া গেল।

সূত্র : ডেইলি মেইল, আল-আরাবিয়া

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com