রবিবার, ০৯:০০ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

রাষ্ট্রপতির আত্মজীবনী গ্রন্থ ‘অমূল্য সম্পদ’: প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২৭ বার পঠিত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আত্মজীবনী গ্রন্থকে জাতির জন্য একটি ‘অমূল্য সম্পদ’ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই গ্রন্থের মাধ্যমে জনগণ দেশের ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে।

গতকাল বুধবার রাতে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের দরবার হলে আবদুল হামিদের লেখা দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

রাষ্ট্রপতির আত্মজীবনী গ্রন্থ ‘আমার জীবননীতি আমার রাজনীতি’ প্রকাশ করেছে বাংলা একাডেমি। আরেকটি বইয়ের দুটি অংশের সংকলন ‘স্বপ্ন জয়ের ইচ্ছা’ শিরোনামে রাষ্ট্রপতির ভাষণ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি (আবদুল হামিদ) রাষ্ট্রপতি হবেন না (ভবিষ্যতে), কারণ তিনি সংবিধান অনুযায়ী পরপর দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি আমাদেরকে একটি অমূল্য সম্পদ দিয়েছেন (তার আত্মজীবনী ‘আমার জীবননীতি আমার রাজনীতি’ এর মাধ্যমে)। আমরা তার জীবনের সেই অংশ থেকে অনেক কিছু জানতে পারি, যা তিনি আত্মজীবনীতে তুলে ধরেছেন।’

আলোচনা পর্ব শেষে বিশিষ্ট অতিথি ও সংসদ সদস্যদের সম্মানে রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে বাকি জীবন, বিশেষ করে যখন তিনি অবসরে যাবেন, তখন রাষ্ট্রপতি হিসেবে কাটানো সময় লিখে রাখার অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, তার সহধর্মিনী রাশিদা খানম, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রবীণ সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com