রবিবার, ০২:২৬ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

১১৮ রানের পুঁজি নিয়েও ঢাকাকে হারাল চট্টগ্রাম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) লো স্কোরিং ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে জয় পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসরের ৩৭তম ম্যাচে ঢাকা ডমিনেটর্সকে ১৫ রানে হারিয়েছে শুভাগত হোমের দল। এই দুই দলই অবশ্য প্লে অফের লড়াইয়ে আগেই ছিটকে গেছে।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করা চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১০৩ রানে শেষ হয় ঢাকার ইনিংস।

১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চট্টগ্রাম বোলারদের সমন্বিত বোলিং দাপটে কোনো মতে শতরান পেরুলেও জয় পাওয়া হয়নি তাদের। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন অধিনায়ক নাসির হোসেন।

ঢাকার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান কার্টিস ক্যাম্ফার। দুটি করে উইকেট দখল করেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও জিয়াউর রহমান।

টস জিতে এর আগে ব্যাট করতে নেমে চট্টগ্রামও বিপাকে পড়ে। আরাফাত সানীর ঘূর্ণিতে একের পর এক উইকেট হারায় তারা। টপঅর্ডাররা ব্যর্থ হওয়ার পর উসমান খান ৩০ রান করেন। তবে শেষ দিকে ঝড় তোলেন জিয়া। ২০ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন।

ঢাকা বোলার আরাফাত সানী ৪টি উইকেট দখল করেন।

ব্যাটে বলে দারুণ করে ম্যাচ সেরা হন জিয়াউর রহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com