রবিবার, ০৮:২৩ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

ডিএমপির সাবেক কমিশনারসহ ১৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে পুলিশ হেফাজতে নেয়ার পর নির্যাতন ও হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ ১৫ কর্মকতার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো: আসাদুজ্জামানের আদালতে জনির বাবা মো: ইয়াকুব আলী এ আবেদন করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দিবেন বলে জানান আদালত।

মামলার আবেদনে অপর আসামিরা হলেন চট্টগ্রামের বর্তমান কমিশনার কৃষ্ণপদ রায়, ডিবি রমনা জোনের এসআই দীপক কুমার দাস, ডিবির রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হাসান আরাফাত, মো: জাহিদুল হক তালুকদার, ডিবির পুলিশ পরিদর্শক ফজলুর রহমান, ওহিদুজ্জামান, এস এম শাহরিয়ার হাসান, ডিবির এসআই শিহাব উদ্দিন, বাহাউদ্দিন ফারুকী, মো: জাহাঙ্গীর হোসেন, ডিবির কনস্টেবল মো: সোলাইমান, আবু সায়েদ, মো: লুৎফর রহমান ও খিলগাঁও থানার এসআই মো: আলাউদ্দিন। ঘটনার সময় সবাই ডিএমপিতে কর্মরত ছিলেন।

আদালতে বাদী পক্ষে শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। তাকে সহযোগিতা করেন আইনজীবী নুরুল ইসলাম জাহিদ ও হান্নান ভূঁইয়া।

অভিযোগ রয়েছে, রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ২০১৫ সালের ১৬ জানুয়ারি গ্রেফতার করে পুলিশ। একই বছরের ২০ জানুয়ারি ‘ক্রসফায়ারে’ হত্যা করে লাশ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।

২০১৫ সালে এ ঘটনার দীর্ঘ আট বছর পর আজ আদালতে মামলার আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com