সোমবার, ০৮:০৪ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বন্যা মোকাবিলায় সাড়ে ৪ কোটি টাকা ও ৯ হাজার টন চাল বরাদ্দ ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম জানালেন স্বাস্থ্যমন্ত্রী, বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা ‘ঢাকার জলাবদ্ধতার প্রধান কারণ পলিথিন, ব্যবহার না কমলে সমাধান কঠিন’ হরমুজ প্রণালীতে ‘মুক্ত’ ও ‘নিরাপদ’ জাহাজ চলাচলের আহ্বান চীনের প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কমাতে সহযোগিতার আশ্বাস সৌদি রাষ্ট্রদূতের মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী

বই মেলায় একুশের ছোঁয়া

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৩৩ বার পঠিত

একুশের ছোঁয়া লেগেছে বই মেলাতে। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে অমর একুশে গ্রন্থমেলায় আসেন বই প্রেমীরা। বড়দের সাথে আসে শিশু-কিশোররাও। ভিড় থাকলেও স্বাচ্ছন্দ্যেই ঘুরে বেড়ান আগতরা। তবে, মেলায় ভাষা বিষয়ক ও গবেষণাধর্মী বইয়ের সংখ্যা কম পাওয়া যাচ্ছে বলে জানান ক্রেতারা।

একুশে ফেব্রুয়ারিকে ঘিরে বাঙালির রয়েছে আলাদা আবেগ। দিনটি উপলক্ষে সকাল ৮টায় খুলে দেয়া হয় অমর একুশে গ্রন্থমেলা। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর মেলায় আসতে থাকেন বই প্রেমীরা।

সকালে বড়দের হাত ধরে মেলায় এসেছে শিশু-কিশোররাও। বিশেষ করে শিশু কর্ণারে ছিলো তাদের সরব উপস্থিতি।

শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ পেয়েছে মেলায় আগত পাঠক-দর্শনার্থীদের পোষাকে। মেলায় এসেছে বিদেশি অনেকে। তবে মেলায় ভাষা বিষয়ক ও গবেষণার বই কম পাওয়া যাচ্ছে বলে জানান ক্রেতারা। গল্প ও উপন্যাসসহ অন্যান্য বই বেশি পাওয়া যাচ্ছে। শিশুদের জন্য মানসম্মত ভাষার বই প্রকাশের তাগিদও জানালেন তারা।

বই বিক্রি ভালো হচ্ছে বলে জানালেন বিক্রেতারা। মানসম্মত লেখা পাণ্ডুলিপি না পাওয়ায় ভাষা বিষয়ক ও গবেষণার বই প্রকাশ কম হচ্ছে বলে জানালেন তারা।

প্রতিবারের মতো এবারও বিকেলের পর বই মেলায় মানুষের ঢল নামবে বলেই ধারণা লেখক-পাঠক-প্রকাশক সবার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com