সোমবার, ০২:৩০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

তুরস্কে প্রচণ্ড ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪২ বার পঠিত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ানতেপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সিরিয়া সীমান্ত-সংলগ্ন এলাকায় স্থানীয় সময় ৪:১৭টায় (জিএমটি ০১:১৭) আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৮। প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল ৭.৮। এর কিছু ক্ষণ পর আরো একটি কম্পন অনুভূত হয়েছে মধ্য তুরস্কে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর মতে, দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল ৬.৭।

ভূমিকম্পটি রাজধানী আঙ্কারা এবং আরো কয়েকটি অঞ্চলে অনুভূত হয়েছে। বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত এবং অনেক লোক সেগুলোতে আটকা পড়ার খবর জানা গেছে। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বিবিসির তুর্কি সংবাদদাতা দিয়ারবাকির থেকে জানিয়েছেন, নগরীর একটি শপিং মল বিধ্বস্ত হয়েছে।

গাজা উপত্যকার বিবিসির প্রডিউসার রুশদি আবুলফ জানান, তিনি যে ঘরে অবস্থান করেছিলেন, সেটি প্রায় ৪৫ মিনিট ঝাঁকুনি খায়।

তুর্কি কর্মকর্তারা জানান, প্রধান ভূমিকম্পটির পর বেশ কয়েকটি ভূকম্প অনুভূত হয়। এগুলোর কয়েকটি ছিল বেশ প্রবল।

গাজিয়ানতেপের গভর্নর দাভুত গুল টুইটারে বলেন, ‘আমাদের নগরীতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।’

তিনি লোকজনকে তাদের ঘর ছেড়ে বাইরে অবস্থান করার পরামর্শ দেন। তিনি তাদেরকে শান্ত থাকতেও অনুরোধ করেন।

তিনি বলেন, ‘বাড়ির বাইরে থাকুন। শান্ত থাকুন। আমাদের গাড়ি ব্যবহার না করাই ভালো। প্রধান রাস্তায় ভিড় করবেন না। আর ফোনগুলো ব্যস্ত রাখবেন না।’

সূত্র : সিএনএন, বিবিসি, আল জাজিরা ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com