সোমবার, ০২:৩০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

যুদ্ধবিমানও পাচ্ছে ইউক্রেন!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২৬ বার পঠিত

রুশ বাহিনীর মোকাবেলায় মিত্ররা ইউক্রেনকে যুদ্ধবিমানও দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। সাম্প্রতিক সময়ে পাশ্চাত্যের নেতারা শিগগিরই যুদ্ধবিমান না দেয়ার কথা বললেও ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ রোববার সংবাদ সম্মেলনে ভিন্ন তথ্য জানিয়েছেন।

ওলেকসি আরো বলেন, আগামী সপ্তাহগুলোতে রাশিয়া আরো বড় হামলা চালাবে। তবে এ ধরনের হামলা প্রতিরোধ করার মতো সৈন্য ও সম্পদ রয়েছে ইউক্রেনের।

তিনি বলেন, পাশ্চাত্যের ট্যাঙ্ক ও অন্যান্য অস্ত্র সময়মতো না এলেও রুশ অভিযান রুখে দেয়া হবে।
তিনি আরো বলেন, ‘আর বিমানও আসছে। তবে প্রশ্ন হলো, ঠিক কেমন বিমান আসবে।… চিন্তা করে দেখুন, এই মিশন ইতোমধ্যে সমাপ্ত হয়েছে।’

পাশ্চাত্যের যুদ্ধবিমান লাভে ইউক্রেন এখন পর্যন্ত বাল্টিক দেশগুলো ও পোল্যান্ডের সমর্থন পেয়েছে। তবে পাশ্চাত্যের কয়েকজন নেতা আশঙ্কা প্রকাশ করছেন যে যুদ্ধবিমান দেয়া হলে ক্রেমলিন আরো ক্রুদ্ধ হবে এবং সঙ্ঘাত আরো তীব্র হবে। এর ফলে লাখ লাখ লোক মারা যাবে।

ইউক্রেন বলছে, রাশিয়ার আকাশে আধিপত্য চ্যালেঞ্জ করার জন্য তার বিমান দরকার।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ২৪ ফেব্রুয়ারি যুদ্ধের এক বছর পূর্তি সময় যুদ্ধবিমান পাওয়া যাবে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com